বাংলাদেশে ভ্রমণের পরিকল্পনা করতে সরকারি ছুটির ক্যালেন্ডার জানা অত্যন্ত জরুরি। কারণ ছুটির সময় পরিবার ও বন্ধুদের সঙ্গে ভ্রমণের সবচেয়ে ভালো সুযোগ পাওয়া যায়। এই পোস্টে ২০২৬ সালের সম্ভাব্য সরকারি ছুটি, নির্বাহী আদেশে ছুটি ও ঐচ্ছিক ধর্মীয় ছুটি একসাথে তুলে ধরা হয়েছে।
(চাঁদ দেখার উপর নির্ভরশীল ছুটির তারিখ পরিবর্তিত হতে পারে। সরকারিভাবে প্রজ্ঞাপন হলে তালিকা হালনাগাদ করতে হবে।)
২০২৬ সালের ছুটির সম্ভাব্য চিত্র
সাধারণ সরকারি ছুটি: ১৫ দিন
নির্বাহী আদেশে ছুটি: ১২ দিন
ঐচ্ছিক ধর্মীয় ছুটি: ৩+ দিন
➡️ মোট সম্ভাব্য ছুটি: ৩০+ দিন
সাধারণ সরকারি ছুটি ২০২৬
| তারিখ ও বার | ছুটি / উৎসবের নাম |
| ২১ ফেব্রুয়ারি (শনিবার) | আন্তর্জাতিক মাতৃভাষা দিবস |
| ২০ মার্চ (শুক্রবার) | জুমাতুল বিদা |
| ২১ মার্চ (শনিবার) | ঈদুল ফিতর |
| ২৬ মার্চ (বৃহস্পতিবার) | স্বাধীনতা ও জাতীয় দিবস |
| ১৩ এপ্রিল (সোমবার) | চৈত্র সংক্রান্তি |
| ১৪ এপ্রিল (মঙ্গলবার) | বাংলা নববর্ষ |
| ১ মে (শুক্রবার) | মে দিবস |
| ১ মে (শুক্রবার) | বুদ্ধ পূর্ণিমা |
| ২৮ মে (বৃহস্পতিবার) | ঈদুল আজহা |
| ৫ আগস্ট (বুধবার) | জুলাই গণঅভ্যুত্থান দিবস |
| ২৬ আগস্ট (বুধবার) | ঈদে মিলাদুন্নবী (সা.) |
| ০৪ সেপ্টেম্বর (শুক্রবার) | জন্মাষ্টমী |
| ২১ অক্টোবর (বুধবার) | দুর্গাপূজা (বিজয়া দশমী) |
| ১৬ ডিসেম্বর (বুধবার) | বিজয় দিবস |
| ২৫ ডিসেম্বর (শুক্রবার) | বড়দিন (ক্রিসমাস) |
চাঁদ দেখা ও সরকারিভাবে প্রজ্ঞাপন প্রকাশ হলে তারিখ পরিবর্তিত হতে পারে।
নির্বাহী আদেশে ছুটি
| তারিখ ও বার | উপলক্ষ |
| ৪ ফেব্রুয়ারি (বুধবার) | শবে বরাত |
| ১৭ মার্চ (মঙ্গলবার) | শবে কদর |
| ১৭–১৮ মার্চ (মঙ্গলবার–বুধবার) | ঈদুল ফিতরের আগে |
| ২২–২৩ মার্চ (রবিবার–সোমবার) | ঈদুল ফিতরের পরে |
| ২৩–২৪ মে (শনিবার–রবিবার) | ঈদুল আজহার আগে |
| ২৮–২৯ মে (বৃহস্পতিবার–শুক্রবার) | ঈদুল আজহার পরে |
| ২৬ আগস্ট (বুধবার) | ঈদে মিলাদুন্নবী (সা.) |
| ২০ অক্টোবর (মঙ্গলবার) | দুর্গাপূজা (মহানবমী) |
চাঁদ দেখা ও সরকারিভাবে প্রজ্ঞাপন প্রকাশ হলে তারিখ পরিবর্তিত হতে পারে।
ঐচ্ছিক ধর্মীয় ছুটি ২০২৬
🕌 মুসলিম ঐচ্ছিক ছুটি
শবে মেরাজ ২৬ জানুয়ারি সোমবার, আশুরার আগের দিন ২৫ জুন বৃহস্পতিবার, ফাতেহা-ই-ইয়াজদাহম ৩ মার্চ মঙ্গলবার
হিন্দু ঐচ্ছিক ছুটি
সরস্বতী পূজা ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার, দোলযাত্রা ১৪ মার্চ শনিবার, জন্মাষ্টমী ৪ সেপ্টেম্বর শুক্রবার, লক্ষ্মী পূজা ৬ অক্টোবর মঙ্গলবার, কালী পূজা ২৪ অক্টোবর
শনিবার
খ্রিষ্টান ঐচ্ছিক ছুটি
গুড ফ্রাইডে ৩ এপ্রিল শুক্রবার, ইস্টার সানডে ৫ এপ্রিল রবিবার, বড়দিনের আগের দিন ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার
বৌদ্ধ ঐচ্ছিক ছুটি
মাঘী পূর্ণিমা ১১ ফেব্রুয়ারি বুধবার, আষাঢ়ী পূর্ণিমা ৬ জুলাই সোমবার, প্রবারণা পূর্ণিমা ৪ অক্টোবর রবিবার
পার্বত্য চট্টগ্রাম অঞ্চল ও এর বাইরে কর্মরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য উপরোক্ত দিনগুলো ঐচ্ছিক ছুটি হিসেবে প্রযোজ্য। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ছুটি ভোগ করা যাবে।
পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে কর্মরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত সরকারি কর্মচারীদের জন্য ২০২৬ সালে সম্ভাব্যভাবে নিচের দিনগুলো ঐচ্ছিক ছুটি হিসেবে থাকতে পারে—
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐচ্ছিক ছুটি
বৈসাবি উৎসব ১২ এপ্রিল রবিবার, বৈসাবি উৎসব ১৩ এপ্রিল সোমবার, বৈসাবি উৎসব ১৪ এপ্রিল মঙ্গলবার
প্রশ্ন ও উত্তর
- ২০২৬ সালে শবে বরাত কবে?
২০২৬ সালে শবে বরাত সম্ভাব্য ৪ ফেব্রুয়ারি, বুধবার (চাঁদ দেখার উপর নির্ভরশীল)।
- ২০২৬ সালে রমজান শুরু হবে কবে?
২০২৬ সালে রমজান মাস সম্ভাব্য ১৮ ফেব্রুয়ারি শুরু হয়ে ২০ মার্চ শেষ হতে পারে
(চাঁদ দেখার উপর নির্ভরশীল)
- ২০২৬ সালে শবে কদর কবে?
২০২৬ সালে শবে কদর সম্ভাব্য ১৭ মার্চ, মঙ্গলবার।
- ২০২৬ সালে জুমাতুল বিদা কবে?
২০২৬ সালে জুমাতুল বিদা সম্ভাব্য ২০ মার্চ, শুক্রবার।
- ২০২৬ সালে ঈদুল ফিতর কবে?
২০২৬ সালে ঈদুল ফিতর সম্ভাব্য ১৯ মার্চ, বৃহস্পতিবার। চাঁদ দেখার কারণে একদিন আগে বা পরে হতে পারে।
- ২০২৬ সালে ঈদুল ফিতরের ছুটি কবে কবে?
২০২৬ সালে ঈদুল ফিতরের সম্ভাব্য ছুটি ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (আগে ও পরে নির্বাহী আদেশে ছুটিসহ)।
- ২০২৬ সালে ঈদুল আজহা কবে?
২০২৬ সালে ঈদুল আজহা সম্ভাব্য ২৫ মে, সোমবার।
- ২০২৬ সালে ঈদুল আজহার ছুটি কবে কবে?
২০২৬ সালে ঈদুল আজহার সম্ভাব্য ছুটি ২৩ মে থেকে ২৯ মে পর্যন্ত (আগে ও পরে নির্বাহী আদেশে ছুটিসহ)।
- ২০২৬ সালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে?
২০২৬ সালে ২১ ফেব্রুয়ারি, শনিবার।
- ২০২৬ সালে স্বাধীনতা ও জাতীয় দিবস কবে?
২০২৬ সালে ২৬ মার্চ, বৃহস্পতিবার।
- ২০২৬ সালে বাংলা নববর্ষ (পহেলা বৈশাখ) কবে?
২০২৬ সালে ১৪ এপ্রিল, মঙ্গলবার।
- ২০২৬ সালে মে দিবস কবে?
২০২৬ সালে ১ মে, শুক্রবার।
- ২০২৬ সালে পবিত্র আশুরা কবে?
২০২৬ সালে পবিত্র আশুরা প্রায় ২৬ জুন, শুক্রবার।
- ২০২৬ সালে জাতীয় শোক দিবস কবে?
২০২৬ সালে ১৫ আগস্ট, শনিবার।
- ২০২৬ সালে বিজয় দিবস কবে?
২০২৬ সালে ১৬ ডিসেম্বর, বুধবার।
- ২০২৬ সালে বড়দিন (ক্রিসমাস) কবে?
২০২৬ সালে ২৫ ডিসেম্বর, শুক্রবার।
- ২০২৬ সালে মোট কয় দিন সরকারি ছুটি থাকতে পারে?
সাধারণ সরকারি ছুটি, নির্বাহী আদেশে ছুটি ও ঐচ্ছিক ধর্মীয় ছুটি মিলিয়ে ২০২৬ সালে মোট প্রায় ৩০ দিনের এর মত ছুটি থাকতে পারে।
ভ্রমণ গাইড
- বাংলাদেশে ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময় সাধারণত অক্টোবর থেকে মার্চ পর্যন্ত। এ সময়ে আবহাওয়া তুলনামূলক শীতল ও আরামদায়ক থাকে।
- শীত মৌসুমে সমুদ্র ও পাহাড়ি এলাকায় ভ্রমণ বেশি উপভোগ্য।
- বর্ষাকালে পাহাড়, ঝর্ণা ও সবুজ প্রকৃতি আরও সুন্দর হয়ে ওঠে, তবে নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে হবে।
- সরকারি ছুটির সময় ভ্রমণের পরিকল্পনা করলে আগেই হোটেল, রিসোর্ট ও পরিবহন বুকিং করে রাখা ভালো।
- পরিবার নিয়ে ভ্রমণের ক্ষেত্রে নিরাপদ ও স্বীকৃত আবাসন বেছে নিন।
সতর্কতা
হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য ভ্রমণ খরচ সময়ের সাথে পরিবর্তিত হতে পারে। ভ্রমণ গাইডে দেওয়া তথ্য সবসময় হালনাগাদ নাও থাকতে পারে। তাই কোথাও ভ্রমণে যাওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার অনুরোধ করা হলো।
এছাড়া অনলাইন বা মোবাইল নম্বরের মাধ্যমে কোনো আর্থিক লেনদেন করার আগে ভালোভাবে যাচাই-বাছাই করুন। কোনো ধরনের আর্থিক ক্ষতি বা সমস্যার জন্য ভ্রমণ গাইড কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
দৃষ্টি আকর্ষণ
যে কোনো পর্যটন স্থান আমাদের দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। প্রকৃতি, পরিবেশ ও স্থানীয় সংস্কৃতির ক্ষতি হয় এমন কোনো কার্যক্রম থেকে বিরত থাকুন। ভ্রমণের সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন, প্লাস্টিক ও বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলুন এবং স্থানীয় জনগণের রীতিনীতি ও বিশ্বাসকে সম্মান করুন। দায়িত্বশীল পর্যটক হিসেবে দেশ ও প্রকৃতির সৌন্দর্য রক্ষা করা আমাদের সকলের কর্তব্য।






