| তারিখ | বার | উপলক্ষ্য | ছুটির দিন সংখ্যা |
|---|---|---|---|
| ১৫ ফেব্রুয়ারি | শনিবার | *শবে বরাত (নির্বাহী আদেশে ছুটি) | ১ দিন |
| ২১শে ফেব্রুয়ারি | শুক্রবার | শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস | ১ দিন |
| ২৬শে মার্চ | বুধবার | স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস | ১ দিন |
| ২৮শে মার্চ | শুক্রবার | *জামাতুল বিদা | ১ দিন |
| ২৮শে মার্চ | শুক্রবার | *শবেকদর (নির্বাহী আদেশে ছুটি) | ১ দিন |
| ৩১ মার্চ (২৯ মার্চ – ২ এপ্রিল) | সোমবার (শনিবার – বুধবার) | *ঈদুল ফিতর (নির্বাহী আদেশে ছুটি ৪ দিন) | ৫ দিন |
| ১৪ই এপ্রিল | সোমবার | বাংলা নববর্ষ
( নির্বাহী আদেশে ছুটি) |
১ দিন |
| ১লা মে | বৃহস্পতিবার | মে দিবস | ১ দিন |
| ২১শে মে | বুধবার | *বুদ্ধপূর্ণিমা(বৈশাখি পূর্ণিমা) | ১ দিন |
| ৭ই জুন (৫ জুন – ১০ জুন) | শনিবার(বৃহস্পতিবার- মঙ্গলবার) | *ঈদ-উল-আজহা(নির্বাহী আদেশে ছুটি ৫ দিন) | ৬ দিন |
| ৬ জুলাই | বুধবার | *আশুরা ( নির্বাহী আদেশে ছুটি) | ১ দিন |
| ১৬ই আগস্ট | শনিবার | শ্রীকৃষ্ণের জন্মষ্টমী | ১ দিন |
| ৫ সেপ্টেম্বর | শুক্রবার | *ঈদে মিলাদুন্নবী (সা.) | ১ দিন |
| ১ ও ২ অক্টোবর | বুধ ও বৃহস্পতিবার | দুর্গাপূজা নবমী-দশমী(নির্বাহী আদেশে ১দিন) | ২ দিন |
| ১৬ই ডিসেম্বর | মঙ্গলবার | বিজয় দিবস | ১ দিন |
| ২৫শে ডিসেম্বর | বৃহস্পতিবার | যিশু খ্রিস্টেতর জন্মদিন (বড়দিন) | ১ দিন |
উল্লেখ্য –
- ঐচ্ছিক ছুটির মধ্যে মুসলিম পর্বে – ৫ দিন(শবিই মেরাজ, ঈদ-উল-ফিতর এর তৃতীয় দিন, ঈদ-উল-আজহার চতুর্থ দিন, আখেরি চাহার সোম্বা)
হিন্দু পর্বে – ৯ দিন(সরস্বতী পূজা, শিবরাত্রি ব্রত, দোলযাত্রা, হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, মহালয়া, দুর্গাপূজার সপ্তমি-অষ্টমী, লক্ষ্মী পূজা, শ্যামা পূজা)
খ্রিষ্টান পর্বে – ৮ দিন (ইংরেজি নববর্ষ, ভস্ম বুধবার, পুণ্য বৃহস্পতিবার, পুণ্য শুক্রবার, ইস্টার সানডে, বড়দিনের পূব ও পরের দিন)
বৌদ্ধ পর্বে – ৭ দিন (মাঘীপূর্ণিমা, চৈত্র সংক্রান্তি, বুদ্ধপূর্ণিমার আগের দিন ও পরের দিন, আষাঢ়ী পূর্ণিমা, মধু পূর্ণিমা, প্রবারণা পূর্ণিমা)নিজ নিজ ধর্ম অনুসারে এর ভিতর থেক সর্বোচ্চ ৩ দিন ছুটি নেওয়া যাবে)।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পর্বে – ২ দিন (বৈসাবি ও পার্বত্য অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনুষ্ঠান)
- এবছর সাধরণ ছুটি ১২ দিন ও নির্বাহী আদেশে ১৪ দিন এবং সবমিলে মোট সরকারি ছুটি ২৬ দিন।
- * চিহ্নিত ছুটিগুলো চাঁদ ওঠার উপর নির্ভর করবে।
- ঐচ্ছিক ছুটির মধ্যে ধর্মীয় পর্ব উপলক্ষে একজন সরকারি কর্মচারী অনধিক ৩ দিন ছুটি ভোগ করতে পারবে।
- সাধারণ, নির্বাহী আদেশ ও সাপ্তাহীক ছুটির সঙ্গে মিলিয়ে ঐচ্ছিক ছুটির অনুমতি নেওয়া যেতে পারে।
- যেসকল অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী চলে অথবা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান সরকার কর্তৃক অত্যাবশ্যক ঘোষণা করা হয়েছে সেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানে তাদের নিজস্ব নিয়ম-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনায় এই ছুটি ঘোষণা করা হবে।
- এবছর এই ছুটির তালিকায় সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার পড়েছে মোট ৯ দিন।
- ঐচ্ছিক ছুটি নিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
- এই ছুটির তালিকাটি বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত।
- স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকা এটির সঙ্গে কিছুটা ভিন্ন।


