ভাগ্যকুল জমিদার বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকুল গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক জমিদার বাড়ি। ব্রিটিশ আমলে নির্মিত এই স্থাপনাটি এর ঐতিহ্যবাহী স্থাপত্য, জমিদারি ইতিহাস এবং সাংস্কৃতিক গুরুত্বের জন্য পরিচিত। ইতিহাসপ্রেমী ও ভ্রমণপিপাসুদের জন্য এটি ঢাকা থেকে একদিনের ভ্রমণের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য।
বর্তমানে ভাগ্যকুল জমিদার বাড়ির প্রাঙ্গন ও এর স্মৃতি সংরক্ষণে প্রায় সাড়ে ১৩ একর জায়গা নিয়ে বিক্রমপুর জাদুঘর গড়ে তোলা হয়েছে। এই বাড়ির দরজা ও জানালার উচ্চতা একই, যার ফলে বাইরে থেকে সহজে পার্থক্য বোঝা যায়না। এছাড়া ২য় তলা ভবনটিতে রয়েছে চমৎকার সব কারুকার্যখচিত স্তম্ভ বা পিলার।
এই আর্টিকেলের মাধ্যমে আমরা জানবো ভাগ্যকুল জমিদার বাড়ি কোথায় অবস্থিত, এটি কেন বিখ্যাত এবং এর ইতিহাস কী। এছাড়া আমরা জানবো কিভাবে যাব, প্রবেশ মূল্য এবং খোলার সময় কখন। পাশাপাশি এই আর্টিকেলে ভাগ্যকুল জমিদার বাড়ি দেখার কি কি আছে, এখানে ভ্রমণের সেরা সময় এবং ভ্রমণের আগে জানা প্রয়োজন সেইসকল বিষয় তুলে ধরা হবে।
ভাগ্যকুল জমিদার বাড়ি কোথায়?
ভাগ্যকুল জমিদার বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বালাশুর এলাকার কাছে অবস্থিত। ঢাকা থেকে মাত্র ৪০-৪৫ কিলোমিটার দক্ষিণে পদ্মা নদীর কাছাকাছি ভাগ্যকুল জমিদার বাড়ি। ভাগ্যকুল জমিদার বাড়ি স্থানীয়ভাবে যদুনাথ রায়ের জমিদার বাড়ি নামে বেশ পরিচিত।
ভাগ্যকুল জমিদার বাড়ি কেন বিখ্যাত?
ভাগ্যকুল জমিদার বাড়ি মূলত এর গ্রীক স্থাপত্যশৈলী, ব্রিটিশ আমলের ঐতিহাসিক কৃতিত্ব এবং রায় পরিবারের ব্যবসায়িক সমৃদ্ধির কারণে বিখ্যাত। এছাড়া বিক্রমপুর জাদুঘর, বিশাল থাম, প্রাসাদের ভিতরের দেয়ালের নকশা, দরজা-জানালার রহস্য এবং কাঁঠের সিঁড়ি ইত্যাদির জন্য বিখ্যাত।
ভাগ্যকুল জমিদার বাড়ির ইতিহাস
ভাগ্যকুল জমিদার বাড়ি আনুমানিক ১৯০০ (২০শ শতক) সালের শুরুর দিকে জমিদার যদুনাথ রায় (সাহা) প্রতিষ্ঠা করেন। যদুনাথ রায় লবণ, সুপারি ও শাড়ির ব্যবসার মধ্যে দিয়ে অনেক ধণ-সম্পদের মালিক হন। এছাড়া যদুনাথ রায় তাঁর ৫ সন্তানের জন্য কাছাকাছি দূরত্বে আলাদা আলাদা বাড়ি তৈরী করে দেন। যা জজ বাড়ি, উকিল বাড়ি ও কোকিলপেয়ারি জমিদার বাড়ি নামে পরিচিত।
ঢাকা থেকে কিভাবে বাসে যাবেন?
ভাগ্যকুল জমিদার বাড়ি যেতে হলে প্রথম দেশের যেকোন স্থান থেকে ঢাকায় আসতে হবে। ঢাকার গুলিস্তান (ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড) থেকে মহানগর বা সেবা পরিবহন, আরাম পরিবহন, জয়পাড়া পরিবহন, গরিবে নেওয়াজ ইত্যাদি বাসে করে বালাশুর বাজারে নামতে হবে। এক্ষেত্রে বাসে যেতে সাধারনত ৮০-১০০ টাকা (জনপ্রতি) ভাড়া লাগবে। এরপর বালাশুর বাজার থেকে লোকাল পরিবহনে করে ভাগ্যকুল জমিদার বাড়ি যেতে সাধারনত ১৫-২০ টাকা (জনপ্রতি) ভাড়া লাগবে।
প্রবেশ মূল্য কত?
ভাগ্যকুল জমিদার বাড়ি প্রাঙ্গনে প্রবেশের জন্য সাধারনত প্রবেশ মূল্য/টিকিট মূল্য লাগেনা। এটি সবার জন্য উন্মুক্ত। তবে বিক্রমপুর জাদুঘর প্রবেশের জন্য ২০-৩০ টাকা (জনপ্রতি) লাগতে পারে। টিকিটের মূল্য সিজনভেদে বেশি হতে পারে।
খোলার সময় কখন?
ভাগ্যকুল জমিদার বাড়ি সাধারনত সকাল-সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। এছাড়া বিক্রমপুর জাদুঘর সকাল ৯:০০ টা-দুপুর ১টা এবং ২:০০ টা-বিকেল ৪:০০ টা পর্যন্ত খোলা থাকে। শুক্রবার দুপুর ২:০০ টা- ৪:০০ টা পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতিবার সাপ্তাহিকভাবে সম্পূর্ণ বন্ধ থাকে জমিদার বাড়ি।
এখানে দেখার কি কি আছে?
ভাগ্যকুল জমিদার বাড়িতে দেখার মতো রয়েছে:
- ঐতিহাসিক স্থাপত্যশৈলী।
- বিশাল থাম ও বারান্দা।
- দুটি কারুকার্যময় জরাজীর্ণ প্রাসাদ।
- পুরোনো কাচারি ঘর ও দিঘি।
- ঐতিহাসিক মন্দিরগুলো।
ভ্রমণের সেরা সময় কখন?
ভাগ্যকুল জমিদার বাড়ি ভ্রমণের জন্য বর্ষা/ বর্ষার পরবর্তী (জুলাই-অক্টোবর) সময়টা সেরা। এই সময়টা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য উপযুক্ত। এছাড়া আরামদায়ক ভ্রমণ চাইলে শীতকাল (নভেম্বর-ফেব্রুয়ারী) বেছে নিতে পারেন।
ভ্রমণের আগে যেসব বিষয় জানা উচিত
ভাগ্যকুল জমিদার বাড়ি ভ্রমণের আগে যেসব বিষয় জানা উচিত তা হচ্ছে:
- বর্তমানে কোন রক্ষণাবেক্ষণের কাজ চলমান আছে কি না।
- যে এলাকা বা জায়গাটা ভ্রমণ করবেন তা কতটুকু নিরাপদ।
- পরিবার-পরিজন নিয়ে যাওয়া সম্ভব কি না?





