ভাওয়াল জাতীয় উদ্যান: কোথায়, প্রবেশ মূল্য, সময়সূচি ও যাওয়ার উপায়

ভাওয়াল জাতীয় উদ্যানের শালবন, গাজীপুর

ঢাকার কাছেই গাজীপুরের সবুজ শালবনের মধ্যে গড়ে উঠেছে ভাওয়াল জাতীয় উদ্যান। শহরের ব্যস্ততা থেকে কিছুটা দূরে প্রকৃতির পরিবেশে সময় কাটাতে চাইলে এটি হতে পারে সহজেই ঘুরে আসার মতো একটি জায়গা। বিশাল শালবন, লেক, পিকনিক স্পট ও সবুজ পরিবেশের কারণে ভাওয়াল জাতীয় উদ্যান গাজীপুরের অন্যতম পরিচিত ভ্রমণ স্থান।

পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনের সঙ্গে একদিনের জন্য ঘুরতে চাইলে ভাওয়াল জাতীয় উদ্যান বেছে নিতে পারেন। ঢাকা থেকে সড়কপথে সহজে যাওয়া যায়। আজ আমরা জানবো ভাওয়াল জাতীয় উদ্যান কোথায়, এর ইতিহাস, এখানে কী দেখবেন, কীভাবে যাবেন, প্রবেশ মূল্য কত, খোলার সময় এবং কখন গেলে ভালো হবে? 

ভাওয়াল জাতীয় উদ্যান: এক নজরে

তথ্য বিবরণ
অবস্থান গাজীপুর সদর ও শ্রীপুর, গাজীপুর
প্রতিষ্ঠা ১৯৮২
আয়তন ৫,০২২.২৯ হেক্টর
প্রধান বন শালবন
প্রধান সড়ক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক
ঢাকা থেকে প্রায় ৪০ কিমি*
প্রধান আকর্ষণ শালবন, লেক, ওয়াচ টাওয়ার, পিকনিক স্পট
প্রবেশ মূল্য জনপ্রতি ২০ টাকা*

ভাওয়াল জাতীয় উদ্যান কোথায়? 

ভাওয়াল জাতীয় উদ্যান গাজীপুর জেলার গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলা এলাকায় অবস্থিত। উদ্যানটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশেই হওয়ায় সড়কপথে এখানে যাতায়াত বেশ সহজ। ঢাকা থেকে এর দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার।

ভাওয়াল জাতীয় উদ্যানের ইতিহাস

ভাওয়াল জাতীয় উদ্যান ভাওয়াল গড়ের শালবন অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সংরক্ষিত বনাঞ্চল। এটি ১৯৮২ সালে জাতীয় উদ্যান হিসেবে প্রতিষ্ঠিত হয়। বন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখানে প্রধানত শালগাছের বন রয়েছে এবং উদ্যানটি গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলা এলাকায় বিস্তৃত। উদ্যানটির আয়তন ৫,০২২.২৯ হেক্টর। এটি গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলা এলাকাজুড়ে বিস্তৃত।

ভাওয়াল জাতীয় উদ্যানে কী কী দেখবেন ও উপভোগ করবেন? 

সরকারি তথ্য অনুযায়ী ভাওয়াল জাতীয় উদ্যানে রয়েছে ১৩টি কটেজ, ৬টি রেস্টহাউস, একাধিক পিকনিক স্পট, ক্ত্তিম লেক, ওয়াচ টাওয়ার। এছাড়াও  দেখতে পারবেন—

  • বিশাল শালবন ও সবুজ বনভূমি
  • শিশুদের বিনোদনের ব্যবস্থা
  • বিভিন্ন প্রজাতির পাখি ও বন্যপ্রাণী
  • বনের ভেতরের হাঁটার পথ

এছাড়া বন বিভাগের ব্যবস্থাপনায় বিভিন্ন পিকনিক স্পট ও বিশ্রামের ব্যবস্থা রয়েছে। এগুলো ব্যবহার করতে হলে নির্ধারিত নিয়মে আগে থেকে বুকিং করতে হয়।

ভাওয়াল জাতীয় উদ্যানে কীভাবে যাবেন? 

ঢাকা থেকে ভাওয়াল জাতীয় উদ্যানে যাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো ময়মনসিংহগামী বাসে যাওয়া। ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহের দিকে চলাচলকারী বাসে উঠে ভাওয়াল জাতীয় উদ্যানের প্রধান ফটকের কাছে নামতে পারবেন। বাসে ওঠার সময় চালক বা হেলপারকে ভাওয়াল জাতীয় উদ্যানের গেট বলে দিলে সুবিধাজনক জায়গায় নামিয়ে দিতে পারবেন।

ঢাকা থেকে নিজস্ব গাড়ি বা মোটরসাইকেলে

নিজস্ব গাড়ি বা মোটরসাইকেলে গেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে গাজীপুরের দিকে যেতে হবে। জয়দেবপুর চৌরাস্তা পার হয়ে ময়মনসিংহের দিকে এগোলে ভাওয়াল জাতীয় উদ্যানের প্রধান প্রবেশপথ সড়কের পাশেই পাবেন।

গাজীপুর থেকে

গাজীপুর শহর বা জয়দেবপুর থেকে ময়মনসিংহের দিকে চলাচলকারী বাস, সিএনজি বা অটোরিকশায় ভাওয়াল জাতীয় উদ্যানের গেটের কাছে যেতে পারবেন। গাজীপুর সদর থেকে উদ্যানটি খুব বেশি দূরে নয়।

দেশের অন্যান্য স্থান থেকে

দেশের অন্য এলাকা থেকে ভাওয়াল জাতীয় উদ্যান দেখতে এলে প্রথমে গাজীপুর বা ঢাকায় এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাধ্যমে উদ্যানে পৌঁছাতে পারবেন। দূরপাল্লার বাসে এলে গাজীপুরের কাছাকাছি নেমে স্থানীয় বাস, সিএনজি বা অটোরিকশা নিতে পারেন।

ভাওয়াল জাতীয় উদ্যানে প্রবেশ করতে কত টাকা লাগে?

গাজীপুর জেলা প্রশাসনের প্রকাশিত তথ্য অনুযায়ী, ভাওয়াল জাতীয় উদ্যানে জনপ্রতি প্রবেশ মূল্য ২০ টাকা। এছাড়া গাড়ি নিয়ে উদ্যানে প্রবেশ করলে গাড়ির ধরন অনুযায়ী আলাদা ফি রয়েছে।

  • জনপ্রতি প্রবেশ মূল্য: ২০ টাকা
  • প্রাইভেট কার: ৬০ টাকা
  • মাইক্রোবাস: ১০০ টাকা
  • বাস: ২০০ টাকা

ভাওয়াল জাতীয় উদ্যানের খোলার সময়

ভাওয়াল জাতীয় উদ্যান সকাল ৮ টায় খোলে। তাই ভালোভাবে ঘুরে দেখতে চাইলে সকাল ৮টা থেকে দুপুরের মধ্যে পৌঁছানো সুবিধাজনক। বিকেল ৫টার পর দর্শনার্থীদের জন্য উদ্যান বন্ধ হয়ে যায়। 

বিঃদ্রঃ প্রবেশের সময়সূচি পরিবর্তিত হতে পারে। তাই যাওয়ার আগে বন বিভাগের সংশ্লিষ্ট কার্যালয়ে বর্তমান খোলার সময় নিশ্চিত করে নেওয়া ভালো।

কখন গেলে ভালো হবে?

ভাওয়াল জাতীয় উদ্যান ঘুরতে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময় তুলনামূলক আরামদায়ক। এ সময় আবহাওয়া সাধারণত শুষ্ক ও অপেক্ষাকৃত ঠান্ডা থাকে। তবে এই সময়েই পিকনিক ও দর্শনার্থীর চাপ বেশি থাকতে পারে। ভিড় এড়াতে কর্মদিবসে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।

কত সময় হাতে রাখবেন? 

ভাওয়াল জাতীয় উদ্যান ঘুরে দেখতে ৩ থেকে ৪ ঘণ্টা সময় হাতে রাখলে ভালো। এতে শালবন ঘুরে দেখা, লেক ও ওয়াচ টাওয়ারে যাওয়া এবং কিছুটা সময় প্রকৃতির মধ্যে কাটানোর সুযোগ পাবেন। পিকনিক বা পরিবারের সঙ্গে দীর্ঘ সময় কাটানোর পরিকল্পনা থাকলে পুরো দিন হাতে রাখা ভালো।

ভাওয়াল জাতীয় উদ্যান নিয়ে কিছু সাধারণ প্রশ্ন

  • ভাওয়াল জাতীয় উদ্যান কোথায়?

ভাওয়াল জাতীয় উদ্যান গাজীপুর জেলার গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলা এলাকায় অবস্থিত। এটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে।

  • ভাওয়াল জাতীয় উদ্যানে প্রবেশ মূল্য কত?

গাজীপুর জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জনপ্রতি প্রবেশ মূল্য ২০ টাকা। তবে বর্তমান ফি পরিবর্তিত হতে পারে, তাই ভ্রমণের আগে নিশ্চিত করে নেওয়া ভালো।

  • ঢাকা থেকে ভাওয়াল জাতীয় উদ্যানে কীভাবে যাব?

ঢাকা থেকে ময়মনসিংহগামী বাসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে ভাওয়াল জাতীয় উদ্যানের ফটকের কাছে নামা যায়।

  • ভাওয়াল জাতীয় উদ্যান কখন গেলে ভালো?

নভেম্বর থেকে ফেব্রুয়ারি তুলনামূলক আরামদায়ক সময়। তবে এই সময় দর্শনার্থী ও পিকনিকের চাপও বেশি হতে পারে।

  • ভাওয়াল জাতীয় উদ্যানে কী কী দেখা যায়?

শালবন, লেক, ওয়াচ টাওয়ার, পিকনিক স্পট, হাঁটার পথ এবং বিভিন্ন প্রজাতির পাখি ও বন্যপ্রাণী দেখার সুযোগ রয়েছে।

  • ভাওয়াল জাতীয় উদ্যানে পিকনিক করা যায়?

হ্যাঁ। বন বিভাগের নির্ধারিত পিকনিক স্পট রয়েছে। পিকনিক স্পট বা রেস্টহাউস ব্যবহার করতে আগাম বুকিংয়ের প্রয়োজন হতে পারে।

এই পোস্টটি কেমন লেগেছে?

রেটিং দিতে নিচের স্টারগুলোতে ক্লিক করুন।

Average rating 0 / 5. Vote count: 0

এখনও কোনো রেটিং পড়েনি। আপনিই প্রথম রেটিং দিন।

আপনার মন্তব্য লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!