ঢাকা থেকে ভৈরব যাবেন, কিন্তু কোন ট্রেনে উঠবেন বা টিকিটের ভাড়া কত, তা নিয়ে চিন্তায় আছেন? তাহলে জেনে নিন ঢাকা টু ভৈরব ট্রেনের সময়সূচি, টিকিটের দাম এবং যাত্রাপথের প্রয়োজনীয় তথ্য।
ঢাকা টু ভৈরবের আনুমানিক দূরত্ব প্রায় ৭৯.৬ কিলোমিটার। যাওয়ার জন্য একাধিক আন্তনগর,মেইল ও কমিউটার ট্রেন রয়েছে। এর মধ্যে পারাবত এক্সপ্রেস, মহানগর প্রভাতী, এগারোসিন্দুর প্রভাতী ও কিশোরগঞ্জ এক্সপ্রেস, তিতাস কমিউটার,কর্ণফুলী কমিউটার উল্লেখযোগ্য।
তাই যাত্রার আগে সময়সূচি, ভাড়া, সাপ্তাহিক বন্ধের দিন ও স্টেশনসমূহ জেনে নিন। এতে আপনার সুবিধামতো ট্রেন বেছে নেওয়া সহজ হবে।
ঢাকা টু ভৈরব ট্রেনের সময়সূচী
ঢাকা থেকে ভৈরব বাজার যেতে আন্তনগর ও মেইল-কমিউটার ট্রেনের মধ্যে যেকোনটি বেছে নিতে পারেন। আন্তনগর ট্রেন সাধারণত কম সময়ে গন্তব্যে পৌঁছায়। অন্যদিকে, মেইল ও কমিউটার ট্রেনে যাত্রায় তুলনামূলক বেশি সময় লাগতে পারে।ট্রেনে যেতে সময় লাগে ১ ঘণ্টা ৩৪ মিনিট থেকে ২ ঘণ্টা ১৫ মিনিট পর্যন্ত।
আন্তনগর ট্রেনের সময়সূচি
ঢাকা থেকে ভৈরব বাজার রুটে একাধিক আন্তনগর ট্রেন চলাচল করে। সকাল, দুপুর, সন্ধ্যা ও রাতে ট্রেনের সুবিধা রয়েছে। নিচের তালিকায় ঢাকা ছাড়ার সময়, ভৈরব পৌঁছানোর সময় এবং সাপ্তাহিক বন্ধের দিন দেওয়া হলো।
| ট্রেনের নাম ও নম্বর | ঢাকা ছাড়ে | ভৈরব পৌঁছায় | সাপ্তাহিক বন্ধ |
| পারাবত এক্সপ্রেস (৭০৯) | সকাল ৬:৩০ | সকাল ৮.০৩ | সোমবার |
| এগারসিন্দুর প্রভাতী (৭৩৭) | সকাল ৭:১৫ | সকাল ৮:৫৩ | বুধবার |
| মহানগর প্রভাতী (৭০৪) | সকাল ৭:৪৫ | সকাল ৯:১৬ | নেই |
| কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮১) | সকাল ১০:৩০ | দুপুর ১২:১৫ | মঙ্গলবার |
| চট্টলা এক্সপ্রেস (৮০২) | দুপুর ২:১৫ | বিকাল ৩:৫৭ | শুক্রবার |
| উপকূল এক্সপ্রেস (৭১২) | বিকাল ৩:১০ | বিকাল ৪:৫০ | বুধবার |
| এগারসিন্দুর গোধূলি (৭৪৯) | সন্ধ্যা ৬:৪৫ | রাত ৮:৩০ | নেই |
| মহানগর এক্সপ্রেস (৭২২) | রাত ৮:৩০ | রাত ১০:০০ | রবিবার |
| উপবন এক্সপ্রেস (৭৩৯) | রাত ১০:০০ | রাত ১১:৪০ | বুধবার |
| তূর্ণা এক্সপ্রেস (৭৪২) | রাত ১১:১৫ | রাত ১২:৪৯ | নেই |
দ্রষ্টব্য : যাত্রার আগে বাংলাদেশ রেলওয়ের ই-টিকিট ওয়েবসাইটে সময় মিলিয়ে নিন।
মেইল ট্রেনের সময়সূচি
ঢাকা থেকে ভৈরব বাজার যাওয়ার জন্য মেইল ও কমিউটার ট্রেনও ব্যবহার করতে পারেন। এসব ট্রেনে একাধিক স্টেশনে যাত্রাবিরতি থাকে বিধায় গন্তব্যে পৌঁছাতে কিছুটা বেশি সময় লাগতে পারে। নিচে কয়েকটি মেইল ট্রেনের সময়সূচি দেওয়া হলো।
| ট্রেনের নাম ও নম্বর | ঢাকা ছাড়ে | ভৈরব পৌঁছায় | সাপ্তাহিক বন্ধ |
| কর্ণফুলী এক্সপ্রেস (০৪) | সকাল ৮:৪৫ | সকাল ১১:৪২ | নেই |
| চট্টগ্রাম মেইল (০২) | রাত ১০:৩০ | রাত ১২:৩৭ | নেই |
| তিতাস কমিউটার (৩৪) | সকাল ৯:৪৫ | সকাল ১১:৫৩ | নেই |
| তিতাস কমিউটার (৩৬) | বিকাল ৫:৪৫ | রাত ৮:১৫ | নেই |
| সুরমা মেইল (৯) | রাত ৯:০০ | রাত ১২:৫৭ | নেই |
| নোয়াখালী মেইল (১২) | সন্ধ্যা ৭:১০ | রাত ৯:৪৯ | নেই |
| নরসিংদী কমিউটার (২১০২) | সকাল ৯:৪৫ | দুপুর ১:০৫ | নেই |
দ্রষ্টব্য: টিকিট কাটার আগে সর্বশেষ সময়সূচি যাচাই করুন।
ঢাকা টু ভৈরব ট্রেনের আসনভেদে ভাড়া
ঢাকা টু ভৈরব ট্রেনের আসনভেদে ভাড়া এক নয়। টিকিটের দাম আসনের শ্রেণির ওপর নির্ভর করে। এই রুটে বিভিন্ন শ্রেণির আসনের আনুমানিক ভাড়া নিচে দেওয়া হলো।
| আসনের ধরন | ভাড়া |
| শোভন | ১০৫ টাকা |
| শোভন চেয়ার | ১১৫ টাকা |
| প্রথম আসন (ফার্স্ট সিট) | ১৯০ টাকা |
| স্নিগ্ধা | ২৩৬ টাকা |
| প্রথম শ্রেণির বার্থ (ফার্স্ট বার্থ) | ২৬৩ টাকা |
| এসি সিট | ২৮২ টাকা |
| এসি বার্থ | ৪৭৬ টাকা |
দ্রষ্টব্য: ভাড়াগুলো অনলাইন রুট-তথ্যভিত্তিক আনুমানিক হিসাব। সব ট্রেনে একই শ্রেণি পাওয়া যায় না। কিছু ট্রেনের ভাড়া ও শ্রেণিতে পার্থক্য আছে। টিকিট কাটার সময় বাংলাদেশ রেলওয়ের ই-টিকিট ওয়েবসাইটে প্রকৃত ভাড়া যাচাই করুন।
যে সমস্ত স্টেশনসমূহে ট্রেন থামবে
ঢাকা থেকে ভৈরব বাজার যাওয়ার পথে ট্রেন বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতি দেয়। কিছু আন্তনগর ট্রেন বিমানবন্দর ও নরসিংদী স্টেশনে থামে। আবার কিছু ট্রেন মেথিকান্দা স্টেশনেও যাত্রাবিরতি দেয়।
এই রুটের উল্লেখযোগ্য স্টেশনগুলো হলো:
- ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন
- বিমানবন্দর রেলওয়ে স্টেশন
- ঘোড়াশাল রেলওয়ে স্টেশন
- নরসিংদী রেলওয়ে স্টেশন
- মেথিকান্দা রেলওয়ে স্টেশন
- ভৈরব বাজার রেলওয়ে স্টেশন
ঢাকা থেকে ভৈরব বাজার যেতে ট্রেন বেছে নেওয়ার আগে সময়সূচি, টিকিটের ভাড়া ও যাত্রাবিরতির স্টেশনগুলো জেনে নিন। আপনার সময় ও বাজেট অনুযায়ী আন্তনগর অথবা মেইল ট্রেনে যাত্রা করতে পারেন। তবে ট্রেনভেদে সময় ও ভাড়ায় পার্থক্য থাকে।
তাই যাত্রার আগে ঢাকা টু ভৈরব ট্রেনের সময়সূচি এবং টিকিটের সর্বশেষ তথ্য বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট থেকে যাচাই করে নিন। এতে ভ্রমণ পরিকল্পনা করা সহজ হবে এবং অপ্রয়োজনীয় ভোগান্তিও কমবে।




