অনলাইনে গাড়ি ভাড়া বুকিং করার সেরা ১০টি ওয়েবসাইট ও অ্যাপস

অনালাইন গাড়ি ভাড়া রেন্টে কার

স্কুলের শিক্ষাসফর, বিবাহ অনুষ্ঠান, কর্পোরেট ট্যুর, ফ্যামিলি আউটিং বা বন্ধুসহ ভ্রমণে গাড়ি বুকিং নিয়ে পরতে হয় মহা ঝামেলায়। লোকাল গাড়িগুলোর অযাচিত ভাড়া আর অপেশাদার আচরণ অনেক সময় বিভ্রান্তিকর হয়ে দাড়ায়।

তবে আজকাল এমন সমস্যা চাইলে নিমেষেই সমাধান করা সম্ভব কারণ জরুরি মুহূর্তে আপনাকে রেন্ট সার্ভিস দিতে দেশব্যাপি রয়েছে অনলাইনভিত্তিক বেশকিছু গাড়ি বুকিং সার্ভিস। আজ আমরা দেশের এমন সেরা দশটি গাড়ি ভাড়া বুকিং ওয়েবসাইট বা এপস নিয়ে জানাব বিস্তারিত।

১. Sheba.xyz : বাংলাদেশের পরিচিত রেন্টাল গাড়ি সার্ভিসের মধ্যে বেশ জনপ্রিয় একটি প্লাটফর্ম। অফিসিয়াল, ফ্যামিলি বা বিশ্বস্ত ভ্রমণে জন্য এটি একটি পরীক্ষিত সাইট। এখানে আপনি বিভিন্ন ক্যাটাগরিতে গাড়ি বুকিংয়ের সুবিধা পাবেন। সেডান, সব, কার, মাইক্রোবাস যেকোনোটির সঙ্গে আপনি ঢাকা বা তার বাইরে রেন্ট সার্ভিস নিতে পারেন। এপস ও ওয়েবসাইট দুটোতেই বুকিং দেবার সুবিধার পাশাপাশি অলটাইম ফাস্ট এইড সার্ভিসও পাবেন।

২. Firtigari : এটি একটি এপস ভিত্তিক ভিন্নধর্মী গাড়ি সার্ভিস যারা সাধারণত কোনো রুটে আগেই পৌঁছে সেখান থেকে খালি গাড়িতে ফিরতি পথে বুকিং নিয়ে থাকে। সেক্ষেত্রে রেগুলার রেন্ট কারগুলো থেকে দামে প্রায় ৩০-৫০% সাশ্রয় হয়। অর্থাৎ বার্গেনিং করা যায়। তবে এটি সবসময় সব রুটে নাও মিলতে পারে। এপস ভিত্তিক হওয়ায় একবার চেক করে যদি পাওয়া যায় সেটা হবে আপনার জন্য একটা ভালো সুযোগ।

৩. Garibuzz : লংট্রিপ, কর্পোরেট বা পারিবারিক হ্যাসেল ফ্রি একটা জার্নির জন্য এই সাইটটি বর্তমান সময়ে অনেকের কাছে পছন্দের সেরা তালিকায় রয়েছে। এর রয়েছে এক ঘন্টা থেকে শুরু করে একমাসের ট্যুর প্যাকেজ যেটি একটি ইউনিকনেস বলা যায়। আপনি চাইলে ড্রাইভারসহ বা ছাড়া বুকিং করতে পারবেন।

৪. Khuji.com : বাংলাদেশের ভিতরে যারা দ্রুত ও সহজ অনলাইন গাড়ি বুকিং সার্ভিস নিতে চান তাদের জন্য এটা হবে বেস্ট অপশন। সাধারণ এটি একটি সার্ভিস ফাইন্ডিং মাধ্যম কিন্তু তার মধ্যে গাড়ি ভাড়ার সার্ভিসটাও তাদের অন্যতম একটি সেবা। এদের প্রফেশনাল ড্রাইভার দ্বারা আপনি ভাড়ি জিনিসপত্রসহ এয়ারপোর্ট, অফিস বা ঢাকার বাইরেও লং রুট সার্ভিস নিতে পারেন।

৫. Online transport Bd : বড় পরিসরে অফিসস্টাফ পরিবহন বা নিয়মিত লাং টাইম গাড়ি রেন্ট সার্ভিসে এটি একটি বিশ্বস্ত মাধ্যম। মূলত এরা বড় গাড়ির পাশাপাশি কার সার্ভিসও দিয়ে থাকে। এরা সাধারণত মাসিক ও কর্পোরেট চুক্তিতে দীর্ঘমেয়াদী সেবা দিয়ে থাকে। তাই গার্মেন্টস, শিল্প কলকারখানা বা কর্পোরেট অফিসের কর্তাব্যক্তিদের জন্য এটি একটি উত্তম মাধ্যম।

৬. Quick Ridz : ঢাকার ভেতরে বা আশপাশের এলাকায় নির্ভরযোগ্য ও সময়মতো গাড়ি ভাড়া নিতে চাইলে Quickridz হতে পারে একটি নির্ভরযোগ্য নাম। তুলনামূলক সাশ্রয়ী ভাড়া, নিরাপদ যাত্রা এবং সময় ব্যবস্থাপনায় তাদের সেবার মান বেশ সন্তোষজনক। বন্ধু-বান্ধব বা পারিবারিক ছোট ট্রিপের ক্ষেত্রে ঝামেলামুক্ত ভ্রমণ পরিসেবা দেওয়ার কারণে ধীরে ধীরে এটি সবার কাছে আস্থার জায়গা করে নিয়েছে।

৭. City Drive Bd : যারা একটু লাক্সারিয়াস ও প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি সার্ভিস নিতে চান তাদের জন্য আছে সিটি ড্রাইভ বিডি। কোনো কর্পোরেট ট্যুর, বিবাহ অথবা অফিসিয়াল প্রোগ্রামের জন্য আরামদায়ক ও Vip সার্ভিস নিতে এই সাইটটি একবার ঘুরে আসতে পারেন। এখানকার ভাড়া তুলনামূলক একটু বেশি।

৮. Car Dorkar : একটু সস্তায় ও সহজলভ্য গাড়ির ভাড়া করতে আপনাদের জন্য রয়েছে Car Dorkar এই সাইটে আপনি খুব সহজে ইচ্ছে বাজেটের ভিতর বিভিন্নরকম গাড়ি সার্ভিস বাছাই করে নিতে পারবেন। সাধারণত বন্ধু-বান্ধবসহ বা পারিবারিক ভ্রমণে বাজেট ফ্রেন্ডলি ভাড়ায় একটি সুন্দর সার্ভিস দিয়ে থাকে।

৯. Akhi rent a car : বিভিন্ন দলগত ভ্রমণ, শিক্ষাসফর ও বড় অনুষ্ঠানে রেন্টাল গাড়ি সার্ভিসের জন্য এটি খুব পরিচিত। সাধারণত একটু বেশি সংখ্যক মানুষের জন্য এই সাইটটি ঘুরে আসতে পারেন। ভাড়া মোটামোটি রিজনেবল হওয়ায় এবং এর ড্রাইভিং সার্ভিসের জন্য বর্তমানে এটি বপশ নাম কুড়িয়েছে।

১০. Garibook : পর্যটন স্পটগুলোতে রেন্ট গাড়ি সার্ভিসের জন্য বর্তমানে বেশ জনপ্রিয় গাড়িবুক সাইটটি। কক্সবাজার, সিলেটসহ দেশের সেরা ভ্রমণস্পটগুলোতে প্যাকেজভিত্তিক সার্ভিস দেওয়ায় এখন পরিবারসহ বা সিঙ্গেল ভ্রমণ প্রেমিদের কাছে সাইটটি খুবই চয়েজেবল। সুদক্ষ ড্রাইভার আর ওয়েলডেকোরেটেড গাড়ি সার্ভিস দেওয়ায় এখানে ভ্রমণ হয় নিরাপদ ও আরামদায়ক। এপস ওয়েব দুই মাধ্যমেই বুকিং করতে পারবেন।

অনলাইনে গাড়ি ভাড়া বুকিংয়ে সতর্কতা

  • গাড়ি ভাড়ার মধ্যে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত তা যেনে নিন। যেমন : তেল, টোল ফি, ড্রাইভার ইত্যাদি।
  • ক্যানসেলেশন পলিসিটা ভালোভাবে পড়ে নিন বা লিখা না থাকলে তাদের অবহিত করুন।
  • গাড়ির লাইসেন্স বা কাগজপত্র ঠিক আছে কি না তা একবার চেক করে যেনে নিন তাতে লংট্যুরে ঝামেলায় পরতে হবে না।
  • গাড়ির যান্ত্রিক ত্রুটি আছে কি না তা ভ্রমণের পূর্বে প্রাথমিক যচায় করে নিন। যেমন : ব্রেক, টায়ার, ইঞ্জিন ইত্যাদি।
  • গাড়ির নাম্বার প্লেট ও রেজিষ্ট্রেশন নাম্বার টুকে রাখুন।
  • বুকিংয়ের পূর্বে অবশ্যই রিভিওগুলো দেখে নিবেন।
  • ড্রাইভারের পরিচয় ও ড্রাইভিং লাইসেন্স দেখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!