প্রতিদিনের কর্মব্যস্ত জীবনে নিজেকে সতেজ মনকে উৎফুল্ল রাখার জন্য ভ্রমণে যাওয়ার খুবই প্রয়োজন। তাই দূরে কোথাও ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করছেন? পরিকল্পনা থাকা সত্ত্বেও ছোট ছোট ভুল আপনার আনন্দময় ভ্রমণকে বিব্রতকর করে তুলতে পারে। আপনি একটি নতুন স্থানে ভ্রমণ করতে যাবেন, তাই যাওয়ার আগে ভ্রমণকে আরো আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে কিছু প্রয়োজনীয় কিছু টিপস মেনে চলা উচিত।
স্থান নির্বাচনঃ আপনি যে স্থানে ঘুরতে যাবেন, যাওয়ার আগে জায়গাটি সম্পর্কে জানুন। ওখানকার আবহাওয়া,যাতায়াত ব্যবস্থা,স্থানীয় ভাষা,খাবার,জনপ্রিয় স্থান সম্পর্কে ভালোভাবে জেনে নিন।
হোটেল বুকিং
ভ্রমণের সময় হোটেল বুকিং করা একটি গুরুত্বপূর্ণ কাজ। আপনি যে স্থানে যাচ্ছেন সেই স্থানে থাকার জায়গা, হোটেল বা রিসোর্ট সম্পর্কে খোঁজখবর নিন। সে ক্ষেত্রে অনলাইনে বিভিন্ন ফেসইবুক পেইজ বা ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। সবকিছু যাচাই করে বুকিং দিয়ে রাখতে পারেন।
পোশাক নির্বাচনঃভ্রমণে স্থানে আবহাওয়া উপযোগী আরামদায়ক পোশাক নির্বাচন করুন। কতদিন থাকবেন,কোন কোন স্থানে ঘুরবেন সেই স্থানের পরিবেশ সবকিছু বিবেচনা করে পোশাক নির্বাচন করুন। গরম হলে হালকা, আরামদায়ক পোশাক নিন এবং শীত হলে ভারী উষ্ণ পোশাক ব্যবহার করুন।
ঔষধঃ ভ্রমণের সময় আবহাওয়া কিংবা খাওয়া-দাওয়া কারণে হঠাৎ অসুস্থ হতে পারেন। তাই প্রাথমিক ওষুধ সঙ্গে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হঠাৎ অসুস্থতা বা ছোটখাটো আঘাতের ক্ষেত্রে দ্রুত সেবা পাওয়া সম্ভব হয় না এজন্য ভ্রমণের আগে প্রাথমিক ঔষধ প্যাক করুন।যেমন পেটে ব্যথার জন্য ঔষধ, হজমের ঔষধ,গ্যাসের ঔষধ, ঠান্ডা,সর্দি বা জ্বরের ঔষধ। এছাড়াও যারা নিয়মিত ঔষধ সেবন করেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ঔষধ সঙ্গে রাখুন।
খাবারঃ ভ্রমণ মানে নতুন অভিজ্ঞতা তাই স্থানীয় খাবার ও সংস্কৃতির স্বাদ নিন। তবে স্বাস্থ্যকর খাওয়ার প্রতি মনোযোগ দিন,যাতে কোন সমস্যা না হয়,আপনি অসুস্থ হয়ে না পড়েন, তাহলে আপনার আনন্দময় মুহূর্তের পুরো আনন্দটাই হয়ে যাবে মাটি। তাই অতিরিক্ত মসলা জাতীয় খাবার,তেলে ভাজা খাবার,স্ট্রিট ফুড, অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলুন।প্রচুর পরিমাণে পানি পান করুন। হালকা পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করুন। সাথে রাখতে পারেন ফল, বাদাম, ড্রাই ফ্রুটস,বিস্কুট বা প্রোটিন বার।খাবার নির্বাচনে স্থানীয়দের পরামর্শ নিন।
প্রয়োজনীয় গেজেট
বর্তমান প্রজন্মে গেজেট বা বিভিন্ন ডিভাইস ছাড়া কোথাও ঘুরতে যাওয়া অসম্ভব। তাই ঘুরতে যাওয়ার আগে আপনার দরকারি ডিভাইস, যেমনঃ মোবাইল, চার্জার, পাওয়ার ব্যাংক, ক্যামেরা,বাইনোকুলার,ড্রোন ইত্যাদি ব্যাগে গুছিয়ে নিন। তাছাড়াও কোথাও ঘুরতে গেলে সেখানকার দর্শনীয় স্থান বা প্রিয় কোন মুহূর্ত স্মৃতি রাখতে আমরা ভালোবাসি। এজন্য প্রয়োজন ভালো ক্যামেরা বা ডিভাইস। ক্যামেরায় চার্জ আছে কিনা দেখে নিন এবং ক্যামেরার অতিরিক্ত একটি ব্যাটারি সাথে রাখুন।
টাকা পয়সাঃ ভ্রমণে বের হওয়ার আগে টাকা পয়সা গুছিয়ে রাখুন। কোথায় যাবেন, কত টাকা লাগবে তা আগে থেকেই ফাইনাল করে ফেলুন। কোন। কোথায় কত টাকা খরচ করবেন তার একটা খড়সা করে নিন এবং সে অনুযায়ী ব্যয় করুন। দরকার হলে facebook গ্রুপ বা অনলাইন ব্লগ দেখে সাহায্য নিতে পারেন। এছাড়াও ভ্রমণের সময় আপনার বাজেটের বাইরে ও কিছু টাকা সঙ্গে রাখুন। যেকোনো সময় বিপদে পড়লে অতিরিক্ত টাকা আপনাকে সাহায্য করবে,বিদেশে গেলে প্রয়োজনীয় ডলার সাথে রাখুন। international ক্রেডিট কার্ড থাকলে আরো ভালো হয়।
প্রয়োজনীয় কাগজপত্র
ভ্রমণে যাওয়ার সময় আপনার প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখুন। আপনার দুই থেকে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি,জাতীয় পরিচয় পত্রের কপি,বিদেশে ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্ট, যেখানে যাবেন তার অনুমতি পত্র,ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি গুরুত্বপূর্ণ জিনিস সাথে নিয়েছেন কিনা নিশ্চিত করুন।প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে ফেলতে পারেন। তাই আপনার গুরুত্বপূর্ণ কাগজপত্র ফটোকপি করে রাখুন।
উপভোগ করুন
সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হল মুহূর্তটাকে উপভোগ করুন। মোবাইল ক্যামেরায় ছবি তুলুন কিংবা ভিডিও করবেন ঠিকই, তবে প্রকৃতির দিকেও আপনার নজর রাখুন। কোন পরিকল্পনা হঠাৎ ভেস্তে গেলে মন খারাপ না করে বিকল্প ভাবুন।সকল দুশ্চিন্তা দূর করে আপনার ভ্রমনকে আনন্দময় ভাবে উপভোগ করুন।
একটি সফল স্মরণীয় ভ্রমণের জন্য সঠিক পরিকল্পনা এবং প্রস্তুতি অপরিহার্য। ভ্রমণ আমাদের জীবনে প্রশান্তি,আনন্দ,নতুন অভিজ্ঞতা এবং জ্ঞান নিয়ে আসে। তাই ভ্রমণের স্থান থেকে শুরু করে ঔষধ,প্রসাধনী,খাবার,থাকার স্থান বুকিং সকল বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। আগে থেকে প্রস্তুতির জন্য প্রয়োজনীয় কিছু টিপস জানা থাকলে আপনার ভ্রমণ হবে আরো আরামদায়ক,আনন্দময় এবং নিরাপদ।

