ড্রিম হলিডে পার্ক

ড্রিম হলিডে পার্ক

নরসিংদীর পাঁচদোনার চৈতাবে ঢাকা–সিলেট মহাসড়কের পাশে অবস্থিত ড্রিম হলিডে পার্ক (Dream Holiday Park) একটি বিনোদনকেন্দ্র, যেখানে পরিবার, বন্ধু কিংবা শিশুদের নিয়ে একদিন ঘুরে বেড়ানোর পরিকল্পনা করতে পারেন। পার্কটিতে বিভিন্ন বিনোদনমূলক রাইড, ওয়াটার পার্ক, খাবারের ব্যবস্থা এবং রাত্রিযাপনের জন্য কটেজ রয়েছে।

এই ভ্রমণ গাইডে ড্রিম হলিডে পার্কের টিকিটের মূল্য, রাইড ও ওয়াটার পার্কের খরচ, ফ্যামিলি প্যাকেজ, খোলার সময়, ঢাকা থেকে বাস ও ট্রেনে যাওয়ার উপায়, খাবার, কটেজ ভাড়া এবং পিকনিক স্পট বুকিংয়ের তথ্য তুলে ধরা হয়েছে। যাত্রার আগে টিকিটের দাম ও খোলার সময় কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত করে নেওয়া ভালো।

প্রায় ষাট একর জায়গার উপর নির্মিত এই হলিডে থিম পার্কটিতে কি নেই—ওয়াটার বাম্পার কার, ট্রেন, সাইকেল, স্পিডবোট, জেড ফাইটার সহ আরো নানা আকর্ষণীয় বিনোদনের ব্যবস্থা রয়েছে এখানে। আর ঠিক একারণেই প্রতিনিয়ত এই থিম পার্কটির জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে ও ছুটির দিনগুলোতে নানা জায়গা থেকে আসা মানুষের সমারোহ ঘটে এই পার্কে।

এই পার্কে আপনি পরিবার পরিজন নিয়ে নিরাপত্তার সাথে খুব চমৎকার কিছুটা সময় পার করতে পারবেন। নামটি ড্রিম হলিডে পার্ক, আর ঠিক তাই ত্রিশটির মত রাইডের সমারোহে এই পার্কটি যেন শহুরের জীবনে কিছুটার স্বপ্নের মতই। এই হলিডে পার্ক সম্পৃক্ত যাবতীয় তথ্যাবলি আপনি এই আর্টিকেল থেকে জানতে পারবেন। কীভাবে যাবেন, কি খাবেন—এমনকি রাত্রিযাপন করতে পারবেন কি না এখানে। এই ধরণের গুরুত্বপূর্ণ সব ধরণের তথ্য এখান থেকে পেয়ে যাবেন।

এক নজরে আর্টিকেলের শিরোনামসমূহ

ড্রিম হলিডে পার্ক কোথায় অবস্থিত?

ড্রিম হলিডে পার্ক বাংলাদেশের নরসিংদী জেলার পাঁচদোনা এলাকার চৈতাবে ঢাকা–সিলেট মহাসড়কের পাশে অবস্থিত। পাঁচদোনা মোড় থেকে পার্কে যাওয়া যায়। ঢাকার সায়দাবাদ অথবা কুড়িল বিশ্বরোড থেকে বাসে সরাসরি পার্কের সামনে নামার সুযোগ রয়েছে।

ড্রিম হলিডে পার্ক খোলার সময়

প্রতিদিন সকাল ১০:০০ টা থেকে সন্ধ্যা ৬:০০ টা থেকে শুরু করে রাত ৮:০০ টা পর্যন্ত খোলা থাকে (সাধারণত সকাল ১০:০০ টা থেকে সন্ধ্যা ৬:/৭টা বা রাত ৮:০০ টা পর্যন্ত পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকে)।

ড্রিম হলিডে পার্কের সাপ্তাহিক বন্ধের দিন

কোনো সাপ্তাহিক বন্ধের দিন নেই। এটি সপ্তাহের সাত দিনই খোলা থাকে।

ড্রিম হলিডে পার্কের টিকিটের দাম ও বিভিন্ন রাইডের মূল্য

এই ড্রিম হলিডে পার্কের পার্ক এবং সাফারি অংশে প্রবেশ করতে ৩ থেকে ৮ বছর বাচ্চাদের টিকেট মূল্য ২৫০ টাকা (সাফারি পার্কসহ) এবং বড়দের টিকেট মূল্য৩৫০ টাকা।



তবে আপনি যদি এই থিম পার্কের ওয়াটার ওয়ার্ল্ডে প্রবেশ করতে চান তাহলে আপনাকে গুনতে হবে ৩৫০ থেকে ৪৫০ টাকার। এছাড়াও বিভিন্ন রাইডস এর টিকেট মূল্য ৭০ টাকা থেকে ১৫০ টাকার মধ্যে পেয়ে যাবেন।

ড্রিম হলিডে পার্কের ফ্যামিলি প্যাকেজের খরচ 

• ফ্যামিলি প্যাকেজ (৪ জনের জন্য): ৪,৫০০ টাকা থেকে ৫,০০০ টাকা (ভ্যাটসহ)। এই প্যাকেজে এন্ট্রি ফি, সাফারি পার্ক এবং ওয়াটার পার্কসহ প্রায় ২০টি রাইডে চড়ার সুযোগ থাকে।
• কাপল প্যাকেজ (২ জনের জন্য): ২,৫০০ টাকা থেকে ৩,০০০ টাকা (ভ্যাটসহ)। এতেও এন্ট্রি ও নির্দিষ্ট সংখ্যক রাইডের সুবিধা অন্তর্ভুক্ত থাকে।

জেনে রাখা ভালো যে এখানে মুক্তিযোদ্ধা, গোল্ডেন জিপিএ ৫ শিক্ষার্থী, এতিম এবং প্রতিবন্ধীদের প্রবেশ মূল্য নেই।

ড্রিম হলিডে পার্কের জনপ্রিয় রাইড ও আকর্ষণ

নরসিংদীর ড্রিম হলিডে পার্কে পরিবার, বন্ধু কিংবা শিশুদের নিয়ে আনন্দময় সময় কাটানোর জন্য রয়েছে বিভিন্ন ধরনের বিনোদনমূলক রাইড ও আকর্ষণ। রোমাঞ্চকর রাইডের পাশাপাশি এখানে রয়েছে ওয়াটার পার্ক, নৌভ্রমণ এবং বিভিন্ন স্থাপত্য ও বিনোদন আয়োজন। শিশুদের বিনোদন থেকে শুরু করে বড়দের রোমাঞ্চ উপভোগের জন্য পার্কটিতে বিভিন্ন ধরনের আকর্ষণ রয়েছে।

পার্কটির উল্লেখযোগ্য রাইড ও আকর্ষণের মধ্যে রয়েছে এয়ার বাইসাইকেল, বাম্পার কার, বুলেট ট্রেন, ক্যাবল কার, স্পিডবোট, সুইং চেয়ার, ৯ডি মুভি, ঘোস্ট হাউস ও ওয়াটার ওয়ার্ল্ড। এয়ার বাইসাইকেলে উঁচুতে স্থাপিত ট্র্যাক ধরে চলার অভিজ্ঞতা পাওয়া যায়। বাম্পার কার বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে মজার সময় কাটানোর সুযোগ দেয়। অন্যদিকে, স্পিডবোটে পানিতে ঘুরে বেড়ানো এবং ওয়াটার ওয়ার্ল্ডে জলকেলির মাধ্যমে ভ্রমণে যোগ হতে পারে বাড়তি আনন্দ।

এ ছাড়া পার্কটিতে নাগেট ক্যাসেল, কাইট ফ্লাইং, প্যাডেল কোস্টার, বুল রাইড ও মোটরবাইকের মতো আকর্ষণের কথাও উল্লেখ করা হয়। বিভিন্ন স্থাপত্য ও সাজানো পরিবেশ ছবি তোলা এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য উপভোগ্য হতে পারে।

পার্কে প্রবেশের টিকিটের বাইরে কিছু রাইডের জন্য আলাদা টিকিট প্রয়োজন হতে পারে। তাই পছন্দের রাইড উপভোগ করার আগে টিকিটের মূল্য, বয়স বা উচ্চতাসংক্রান্ত শর্ত এবং রাইডগুলো চালু আছে কি না, তা কর্তৃপক্ষের কাছ থেকে জেনে নিন।

পার্কটিতে ওয়াটার পার্কের ব্যবস্থা রয়েছে। প্রবেশমূল্য, বয়সভিত্তিক টিকিট এবং চালু সুবিধার তথ্য যাত্রার আগে নিশ্চিত করে নিন।

ঢাকা থেকে ড্রিম হলিডে পার্ক যাওয়ার উপায়

ঢাকা থেকে বাসে যাওয়ার নিয়ম

আপনি যদি ঢাকা থেকে বাসে করে ড্রিম হলিডে পার্কে যেতে চান তাহলে নরসিংদীগামী বাসে চড়তে হবে। ঢাকার বিভিন্ন স্থান যেমন মহাখালী, সায়দাবাদ, কমলাপুর, গুলিস্তান থেকে আপনি বাস পেয়ে যাবেন। বনানী থেকে যদি যেতে চান তাহলে পিপিএল সুপার বাস এবং গুলিস্তান থেকে মেঘালয় বাস আপনাকে সরাসরি ড্রিম হলিডে পার্কের গেট পর্যন্ত নিয়ে যেতে পারবে।



এর জন্য আপনার খরচ হবে জনপ্রতি ১৫০ টাকা থেকে ১৮০ টাকার মত। মহাখালী থেকে আসলে নরসিংদীর পাঁচদোনা মোরে নামতে হবে। সেখান অটোতে করে থেকে জনপ্রতি ১০-১৫ টাকায় চলে যেতে পার্কের গেটের কাছে। কেউ চাইলে কুড়িল বিশ্বরোড থেকে নরসিংদীগামী এসি বিআরটিসি বাসে করে সরাসরি আসতে পারেন এই পার্কে।

ঢাকা থেকে ট্রেনে যাওয়ার নিয়ম

আর আপনি যদি ট্রেনে করে যেতে যান তাহলে কমলাপুর এবং বিমান বন্দর ষ্টেশন থেকে নরসিংদীর ট্রেনে উঠতে পারেন। আন্তঃনগর এগারসিন্দুর অথবা মহানগর ট্রেনে করে যেতে পারবেন, এছাড়া ঢাকা থেকে চট্টগ্রামমুখী যে কোন একটি লোকাল ট্রেনে করে আপনি চলে আসতে পারেন নরসিংদী।

নরসিংদী ষ্টেশন থেকে লোকাল বাস অথবা সিএনজি পেয়ে যাবেন ড্রিম হলিডে পার্কে যাওয়ার জন্য। তবে দিনে গিয়ে দিনে আসার ক্ষেত্রে ট্রেনে যাওয়ার চেয়ে বাসে যাওয়ায় উত্তম। কারন, সকালে লোকাল ট্রেন ধরে আসলে সময় লাগবে অনেক।

ভিডিও দেখুনঃ

খাবেন কোথায়

আপনি যদি পরিবার নিয়ে ড্রিম হলিডে পার্কে যান, তাহলে খাবার নিয়ে আপনি চিন্তিত হতে হবে না। কেননা দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের কথা বিবেচনা করেই এখানে রয়েছে ড্রিম হলিডে পার্কের নিজস্ব রেস্তোরাঁ। নাগালের মধ্যে থাকা দামেই আপনি এখানে পেয়ে যাবেন চাইনিজ, ইন্ডিয়ান ও নানা ধরনের বাংলা খাবার। এছাড়াও বৈকালীন নাস্তার জন্য পাবেন চটপটি, ফুচকা সহ আরো বেশ কিছু মুখরোচক খাবার। আরো পাবেন চা-কফির সুব্যবস্থা। তাছাড়া পার্কের বাহিরে বেশ কয়েকটি খাবারের দোকান আছে, সেখান থেকেও দুপুরের খাবার খেয়ে নিতে পারেন।

থাকবেন কোথায়

আপনি চাইলে এখানে রাত্রি যাপন করতে পারবেন। এখানে রয়েছে থাকার জন্য সুব্যবস্থা। এখানে আপনি সম্পূর্ণ কটেজ ভাড়া নিয়ে থাকতে চাইলে খরচ হবে প্রতিদিন ১০,০০০ টাকা। আর এই কটেজের একটি ইউনিট নিয়ে পরিবার সহ থাকতে চাইলে আপনার খরচ হবে ৫০০০ টাকা। তবে আপনার কাছে যদি এই মূল্য অনেক বেশি মনে হয় তাহলে আপনার চিন্তিত হতে হবে না, কেননা নরসিংদীতে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছে নানা রকম থাকার ব্যবস্থা।

কয়েকটি সরকারি গেস্ট হাউজঃ

সার্কিট হাউজ, নরসিংদী ০২৯৪৬২০৮৩
জেলা পরিষদ পোস্টাল বাংলো ০২৯৪৬৭৬৫
সড়ক বিভাগের ডাক বাংলো ০২৯৪৬৩১৮১
রেস্ট হাউজ, সিভিল সার্জন কার্যালয় ০২৯৪৬২২৬০

বেসরকারি কয়েকটি হোটেল

নিরালা হোটেল ০২৯৪৬৩৩৯৩
হোটেল আল আরাফাত ০১৭১২১৩০১৩৯
হোটেল মমতাজ ০১৭১১৯৫২১২০
হোটেল আজিজ ০১৭১২০৭০২৩১

ড্রিম হলিডে পার্কে যেতে কত টাকা খরচ হবে?

খরচের ধরন টাকার পরিমান
প্রবেশ টিকিট প্রাপ্তবয়স্কদের প্রবেশমূল্য ভ্যাটসহ ৩৫০ টাকা (সাফারি পার্কসহ)

শিশুর(৩ থেকে ৮ বছর) প্রবেশ মূল্য ২৫০ টাকা (সাফারি পার্কসহ)

রাইডের মূল্য ৭০ টাকা থেকে ১৫০ টাকা
ওয়াটার পার্ক টিকেট ৪৫০ টাকা এবং লকার ফি ৩০০ থেকে ৫০০ টাকা
যাতায়াত বাসের ভাড়া ১৫০ টাকা থেকে ১৮০ টাকা (জনপ্রতি)
খাবার ৩৫০ থেকে ৭০০ টাকা (জনপ্রতি)
অতিরিক্ত খরচ পার্কিং, লকার বা অন্যান্য চার্জ, যদি প্রযোজ্য হয়

ড্রিম হলিডে পার্কের কটেজ ও পিকনিক স্পট ভাড়া

ক্যাটাগরি / স্পট ধারণক্ষমতা আনুমানিক ভাড়া (দিনপ্রতি) কটেজ ও অন্যান্য সুবিধা
মাধুরীমা (Madhurima) ৫০০ জন ২,১৬,০০০ টাকা বড় গ্রুপ বা কর্পোরেট ইভেন্টের জন্য উপযুক্ত।
মায়াবী (Mayabi) ৩০০ জন ১,৪৩,৭৫০ টাকা ২টি এসি বেডরুম ও ১টি ড্রয়িং রুম সুবিধা যুক্ত।
গাঙচিল (Gangchil) ৩০০ জন ১,৪৩,৭৫০ টাকা ২টি নন-এসি বেডরুম ও ১টি ড্রয়িং রুম সুবিধা যুক্ত।
লেক ভিউ (Lake View) ২০০ জন ৯৭,৭৫০ টাকা লেকের পাশে সুন্দর পরিবেশ।
মেঠোপথ (Methopoth) ১০০ জন ৬৯,০০০ টাকা মাঝারি ধরনের গেট-টুগেদার স্পট।
রিভার ভিউ (River View) ৫০ জন ৩৪,৫০০ টাকা ছোট ফ্যামিলি বা গেট-টুগেদারের জন্য।

শর্তাবলী: স্পট ভাড়ার এই খরচের মধ্যে শুধুমাত্র মেলামাইন প্লেট, কারি ডিশ এবং টেবিল-চেয়ারের সেটআপ অন্তর্ভুক্ত থাকে। তবে রান্নার বাবুর্চি, খাবার আইটেম, লাকড়ি বা সাউন্ড সিস্টেম এই প্যাকেজের অন্তর্ভুক্ত নয়

সতর্কতা

আপনি যদি এই পিকনিক স্পট ভাড়া নিতে চান তাহলে অবশ্যই নুন্যতম দুই সপ্তাহ আগে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। এতে করে পিকনিক স্পট ভাড়া নিতে সুবিধা হবে। বিস্তারিত জানতে ড্রিম হলিডে পার্ক কর্তৃপক্ষের যোগাযোগ করুনঃ

০১৭১১৪৫৩৪২৯, ০১৭৬২৬৯৬৩০২ এবং ০১৭৬২৬৯৬৩০৩
ইমেইল – dreamholidayltd@gmail.com
ওয়েবসাইট- www.dreamholidayparkbd.com
ফেসবুক পেজ: www.facebook.com/dreamholidaypark

হেড অফিস

সিটি ভবন, (৭ম ফ্লোর) ২০-২১, বি,
ব- এভিনিউ, ঢাকা। +৮৮ ০২৯৫৭০১৪০৪১ অথবা ৯৫৫৮৫৫২

নারায়ণগঞ্জ অফিস

৫৬, মালিহা রোড, প্রাইম ব্যাংক ভবন
গ্রাউন্ড ফ্লোর, নারায়ণগঞ্জ, ঢাকা
মোবাইলঃ +৮৮ ০২৭৬৩০২২৫ অথবা ০১৭১১৪৫৩৪২৯

ভ্রমণ টিপস

  • ঢাকার যানজটের কথা বিবেচনায় রেখে বাসা থেকে সঠিক সময়ে বের হবেন।
  • সাথে পানি এবং চিপস জাতীয় হালকা খাবার নিয়ে নিতে পারেন।
  • ড্রিম হলিডে পার্ক আজকে খোলা আছে কি না যাত্রা করার আগেই তাদের সাথে যোগাযোগ করে জেনে নিন।
  • বেশ কয়েকজন একসাথে গেলে যে কোন জায়গায় খরচ কম হয়, তাই গ্রুপ করে যাওয়ার চেষ্টা করুন।
  • যাত্রা করার সময় প্রয়োজনীয় কাগজ এবং টাকা সাথে আছে কি না চেক করে নিন।
  • সবসময় সাথে নিজের আইডি কার্ড অথবা ফটোকপি রাখবেন।

ড্রিম হলিডে পার্ক সম্পর্কে কিছু প্রশ্নঃ

১. ড্রিম হলিডে পার্ক কোথায়?

ড্রিম হলিডে পার্ক নরসিংদী জেলার পাঁচদোনার চৈতাবে ঢাকা–সিলেট মহাসড়কের পাশে অবস্থিত।

২. ড্রিম হলিডে পার্কের টিকিটের দাম কত?

পার্কের প্রবেশ টিকিট, ওয়াটার পার্ক এবং রাইডের মূল্য আলাদা হতে পারে। প্রাপ্তবয়স্ক ও শিশুদের বর্তমান টিকিটের মূল্য এবং প্যাকেজের শর্ত জানতে যাওয়ার আগে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।

৩. ড্রিম হলিডে পার্ক কখন খোলা থাকে?

পার্কের বর্তমান খোলার সময় ও সাপ্তাহিক বন্ধের দিন কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত করে নিন। বিশেষ ছুটি বা অনুষ্ঠানের সময়সূচি আলাদা হতে পারে।

৪. ঢাকা থেকে ড্রিম হলিডে পার্ক কীভাবে যাব?

ঢাকা থেকে বাসে নরসিংদীর পাঁচদোনা বা পার্কের সামনে যাওয়া যায়—রুট অনুযায়ী ব্যবস্থা ভিন্ন হতে পারে। ট্রেনে নরসিংদী স্টেশনে গিয়ে সেখান থেকে স্থানীয় বাস, সিএনজি বা অটোরিকশায় পার্কে পৌঁছানো যায়।

৫. ড্রিম হলিডে পার্কে কি ওয়াটার পার্ক আছে?

পার্কটিতে ওয়াটার পার্কের ব্যবস্থা রয়েছে। প্রবেশমূল্য, বয়সভিত্তিক টিকিট এবং চালু সুবিধার তথ্য যাত্রার আগে নিশ্চিত করে নিন।

৬. ড্রিম হলিডে পার্কে কি রাতযাপন করা যায়?

পার্কে কটেজের ব্যবস্থা রয়েছে। বুকিংয়ের প্রাপ্যতা, ভাড়া, ধারণক্ষমতা এবং পরিবার-সংক্রান্ত শর্ত আগে থেকে জেনে নেওয়া উচিত।

৭. ড্রিম হলিডে পার্কে পিকনিক করা যায়?

পার্কে পিকনিক স্পট ভাড়া নেওয়ার ব্যবস্থা রয়েছে। ধারণক্ষমতা, ভাড়া, ভ্যাট, খাবার ও রাইডের খরচ এবং বুকিংয়ের শর্ত কর্তৃপক্ষের সঙ্গে নিশ্চিত করুন।

আশেপাশের অন্যান্য দর্শনীয় স্থান

আরও পড়ুনঃ 

ছবিঃ অরুপ দত্ত

এই পোস্টটি কেমন লেগেছে?

রেটিং দিতে নিচের স্টারগুলোতে ক্লিক করুন।

Average rating 0 / 5. Vote count: 0

এখনও কোনো রেটিং পড়েনি। আপনিই প্রথম রেটিং দিন।

আপনার মন্তব্য লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!