। সর্বশেষ আপডেট: অক্টোবর ২০২৬
যতদূর চোখ যায় সবুজের সমারোহ। এই সবুজের মধ্য থেকে মাথাচাড়া দিয়ে উঁকি দিচ্ছে ছোট-বড় অসংখ্য পাহাড়। দিগন্তরেখা অবধি সবুজ আর পাহাড়ের এক বিশাল মেলা বসেছে যেন। এই মেলার নান্দনিকতাকে আরো খানিকটা ফুটিয়ে তুলতে আকাশ থেকে নেমে এসেছে মেঘের ভেলা। সবুজের ফাঁক গলে এক পাহাড় থেকে আরেক পাহাড়ের মাঝে সাদা তুলোর মতো সবর্ত্রই ঝুলে আছে মেঘ। পায়ের নীচে মেঘ, পাহাড় আর এমন বিশাল সবুজের সমুদ্র দেখতে কার না ভালো না লাগবে? আর ভালো লাগে বলেই হয়তো আমাদের দেশের পর্যটনের অপরূপ আর সবচাইতে জনপ্রিয় স্থান সাজেক ভ্যালি বা সাজেক উপত্যকা।
সাজেক মূলত রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার একটি ইউনিয়ন। বাংলাদেশের সর্ববৃহৎ ইউনিয়ন এই সাজেক। যার আয়তন ৭০২ বর্গমাইল। সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙামাটির লংকদু, পুর্বে ভারতের মিজোরাম এবং পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা অবস্থিত। সাজেক থেকে ভারতের মিজোরাম প্রদেশের সীমান্ত মাত্র ১৫ কিলোমিটার। বাঘাইহাট থেকে ৩৪ কিলোমিটার, দীঘিনালা থেকে ৪৯ কিলোমিটার, খাগড়াছড়ি সদর থেকে ৭০ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই সাজেক উপত্যকা।
রাঙামাটি জেলাতে অবস্থিত হলেও সাজেক যেতে সুবিধা হয় খাগড়াছড়ি থেকে। খাগড়াছড়ির দীঘিনালা আর্মি ক্যাম্প হয়েই সাজেক ঢুকতে হয়। মূলত এই ক্যাম্পে পরিচয় দিয়ে অনুমতি নিয়ে তবেই সাজেকে প্রবেশ করতে হয়। সাজেকে মূলত দুটি গ্রাম বা পাড়া বা বসতি আছে। আর্মি ক্যাম্প পার হলেই প্রথমে পড়ে রুইলুই গ্রাম। যা সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮০০ ফুট উচ্চতায় অবস্থিত। এরপরই কংলাক পাড়া। এখানে লুসাই, ত্রিপুরা এবং পাংখোয়া জাতিগোষ্ঠীর বসবাস। রাঙামাটির অনেকটা অংশই সাজেক থেকে দেখা যায় বলে একে রাঙামাটির ছাদ নামেও আখ্যায়িত করা হয়।
সকাল থেকে শুরু করে প্রহর বদলের সঙ্গে সঙ্গে বদলায় সাজেকের রূপ। যা ভ্রমণপিপাসু মানুষদের মুগ্ধ করে বারংবার। আর তাই তো, পর্যটকদের ঢল নামে এই সাজেকের প্রকৃত রূপ স্বচক্ষে অবলোকন করার জন্যে। সারা বছর জুড়েই সাজেকে ভ্রমণকারীদের ভিড় লেগে থাকলেও মূলত বর্ষা, শরৎ এবং হেমন্তকালে মেঘ আর পাহাড়ের লুকোচুরি খেলা দেখতে বেশি পর্যটকদের সমাগম ঘটে। আর তাই পর্যটকদের কথা মাথায় রেখে সাজেকে গড়ে উঠেছে অসংখ্য রিসোর্ট এবং কটেজ। পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে এসব রিসোর্ট বা কটেজে থাকতে পারবেন নিশ্চিন্তমনে। আর আজকের আয়োজনটা মূলত সাজেকের সকল রিসোর্টের তালিকা এবং রিসোর্টগুলোর বিস্তারিত বিবরন নিয়েই।
এক নজরে সাজেকের সকল রিসোর্ট কটেজ
অবস্থান: সাজেক ইউনিয়ন, বাঘাইছড়ি উপজেলা, রাঙামাটি।
প্রধান আবাসন এলাকা: রুইলুই পাড়া ও আশপাশের এলাকা।
আবাসনের ধরন: রিসোর্ট, ইকো কটেজ ও সাধারণ আবাসন।
ভাড়া: রুমের ধরন, অতিথির সংখ্যা ও ভ্রমণের তারিখ অনুযায়ী পরিবর্তনশীল।
বুকিং: রিসোর্টের বর্তমান যোগাযোগের নম্বর যাচাই করে সরাসরি নিশ্চিত করতে হবে।
| রিসোর্ট / কটেজের নাম | রুমের ধরন ও ধারণক্ষমতা | উল্লেখিত ভাড়া | বুকিং নম্বর |
|---|---|---|---|
| সাজেক রিসোর্ট | এসি ও নন-এসি রুম; উপরের তলায় ৪টি কক্ষ | ১০,০০০–১৫,০০০ টাকা | ০১৮৫৯০২৫৬৯৪ / ০১৮৪৭০৭০৩৯৫ |
| রুংরাং রিসোর্ট | ডাবল বেড ও কাপল রুম | ডাবল ২,৮০০ টাকা; কাপল ২,০০০ টাকা। ছুটির দিনে যথাক্রমে ৩,৫০০ ও ২,৮০০ টাকা | 01884-710723 / 01869-649817 |
| রুন্ময় রিসোর্ট | নিচতলা ও দোতলার রুম; অতিরিক্ত বেডের সুবিধা | নিচতলা ৪,৪৫০ টাকা; উপরতলা ৪,৯৫০ টাকা; অতিরিক্ত বেড ৬০০ টাকা | 01865-47688 01769-302370 |
| মেঘ মাচাং ইকো কটেজ | বাঁশ ও কাঠের কটেজ; প্রতি কক্ষে ৪–৫ জন | বাঁশের কটেজ ৩,৫০০ টাকা; কাঠের কটেজ ৫,৫০০ টাকা। ছুটির দিনে অতিরিক্ত ৫০০ টাকা | 01831-622113 |
| মেঘপুঞ্জি রিসোর্ট | ৪টি কটেজ; প্রতি কটেজে ৪ জন | ৩টি কটেজ ৫,৫০০ টাকা থেকে ৬০০০ টাকা করে; অন্যটি ৪,৫০০ টাকা | 01815-761065 |
| লুসাই কটেজ | কাপল ও ডাবল বেড রুম | ২,০০০–৪,৫০০ টাকা; ছুটির দিন বাদে ৫০০ টাকা ছাড়ের উল্লেখ রয়েছে | 01821626749 |
| মেঘাদ্রি ইকো কটেজ | ৬টি কাপল রুম ও ২টি ডাবল বেড রুম | কাপল ৩,৫০০ টাকা; ডাবল ৪,৫০০ টাকা। ছুটির দিনে ভাড়া বাড়তে পারে। | ০১৮৮৩৬৯৭৭২৮ |
| আদ্রিকা ইকো কটেজ | ২টি বড় রুম; প্রতি রুমে ৪ জন | সাধারণ দিনে ৩,৫০০ টাকা; শুক্র, শনি ও ছুটির দিনে ৪,৫০০ টাকা | ০১৮৭৭৭২২৮৫৯ |
| সুমুই ইকো কটেজ | ২টি কক্ষ; অতিরিক্ত বেডের সুবিধা | প্রতি রুম ৩,৫০০ টাকা থেকে ৪,০০০ টাকা | 01868-316783 |
| ছায়ানীড় ইকো রিসোর্ট | স্ট্যান্ডার্ড ও প্রিমিয়াম কটেজ | স্ট্যান্ডার্ড ২,৫০০ টাকা; প্রিমিয়াম ৩,০০০ টাকা | ০১৮৮১১৬৪৮৬৪ |
| জুমঘর ইকো রিসোর্ট | ৬টি কাপল রুম; প্রতি রুমে ৪ জন থাকার উল্লেখ | প্রতি রুম ৪,০০০ টাকা | 01884-208060 |
| আলো রিসোর্ট | ৪টি ডাবল রুম ও ২টি সিঙ্গেল রুম | ডাবল ৮০০–১,৫০০ টাকা; সিঙ্গেল বেড ১,০০০ টাকা; ডাবল বেড ২,৫০০ – ৩,৫০০ টাকা | 01608-967000 / 01863-606906 |
| সাম্পারি রিসোর্ট | কাপল কটেজ, কাপল রুম, ডাবল বেড ও ৩-বেড রুম | কাপল কটেজ ৩,৫০০; কাপল রুম ২,৫০০; ডাবল ৩,৫০০; ৩-বেড ৪,০০০ টাকা। অতিরিক্ত বেড ৫০০ টাকা | 01849-889055, 01835-538083, 01869-157666 |
| ম্যাডভেঞ্চার রিসোর্ট | কাপল ও ডাবল বেড রুম; মোট ১১টি কক্ষ | ২,০০০ থেকে ৬০০০ টাকা | 01885-424242 |
| ট্রিনিটি রিসোর্ট | ৪টি ডাবল বেড ও ৪টি কাপল রুম | প্রতি রুম ৪,৫০০ থেকে ৫,০০০ টাকা; ছুটির দিনে অতিরিক্ত ৫০০ টাকা | 01869-232224 |
| চাঁদের বাড়ি রিসোর্ট | ইকোনমি ও প্রিমিয়াম কটেজ; অতিরিক্ত বেডের সুবিধা | সাধারণ দিনে উভয় ধরনের ৩,৫০০ টাকা; ছুটির দিনে প্রিমিয়াম ৪,০০০ ও ইকোনমি ৩,০০০ টাকা | ০১৮৬২৬৪৩৮৬০ |
| রুলুই রিসোর্ট | রুমের ধরন অনুযায়ী | ৩,০০০–৪,০০০ টাকা | ০১৬৩২০৩০০০০ |
| রক প্যারাডাইজ কটেজ | ৪, ৬ ও সর্বোচ্চ ৮ জনের উপযোগী কটেজ | ৫,০০০–৮,০০০ টাকা | 01896-319000 |
| অবকাশ ইকো কটেজ | তিনতলা ভবনের রুম; প্রতি ডাবল বেড রুমে ৪ জন | নিচতলা ২,৫০০ টাকা; দোতলা ও তিনতলা ৩,০০০ টাকা | 01844-172492 |
| ঝি ঝি পোকার বাড়ি | ৪টি রুম | প্রতি রুম ২,০০০–২,৫০০ টাকা | 01869-157666, 01630-526153, 01805-021912 |
| মেঘালয় রিসোর্ট | ৬টি রুম; ডাবল বেড রুমে ৪ জন | প্রতি রুম ২,৫০০ – ৪,০০০ টাকা | ০১৬১১০৮০৯৬২ |
| আদিবাসী ঘর | সাধারণ আবাসন; জনপ্রতি থাকার ব্যবস্থা | ১,৫০০ টাকা থেকে ৪,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে | উল্লেখ নেই |
| দীঘিনালা গেস্ট হাউজ | রুমের ধরন উল্লেখ নেই | ১৫০০ টাকা থেকে ৩০০০ টাকা | ০১৮২৭৪৬৮৩৭৭ |
- আরও পড়ুন | সাজেক ভ্যালি ভ্রমণের বিস্তারিত গাইড লাইন
সাজেক ভ্যালি রিসোর্ট সম্পর্কে সাধারণ প্রশ্ন
১. সাজেক ভ্যালিতে রিসোর্টের ভাড়া কত?
সাজেক ভ্যালিতে রিসোর্টের ভাড়া রুমের ধরন, ধারণক্ষমতা, অবস্থান এবং ভ্রমণের তারিখ অনুযায়ী পরিবর্তিত হয়। সাপ্তাহিক ছুটি ও বিশেষ সময়ে ভাড়া বেশি হতে পারে। তাই বুকিংয়ের আগে বর্তমান ভাড়া সরাসরি রিসোর্ট কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত করুন।
২. সাজেক ভ্যালিতে থাকার জন্য কোন এলাকা ভালো?
রুইলুই পাড়া সাজেকের পরিচিত আবাসন এলাকাগুলোর একটি। এখানে বিভিন্ন ধরনের রিসোর্ট ও কটেজ রয়েছে। থাকার জায়গা বাছাইয়ের সময় পাহাড়ের দৃশ্য, যাতায়াতের সুবিধা, খাবার এবং বিদ্যুতের ব্যবস্থা বিবেচনা করুন।
৩. সাজেক ভ্যালির রিসোর্ট কীভাবে বুকিং করবেন?
রিসোর্টের যাচাইকৃত ফোন নম্বর বা অনুমোদিত বুকিং মাধ্যমের মাধ্যমে যোগাযোগ করুন। বুকিংয়ের আগে রুমের ভাড়া, অতিথির সংখ্যা, চেক-ইন ও চেক-আউটের সময়, অগ্রিম টাকা এবং বাতিলের নিয়ম জেনে নিন।
৪. সাজেকে কাপল বা পরিবারের জন্য রিসোর্ট পাওয়া যায় কি?
সাজেকে কাপল, পরিবার এবং দলবদ্ধ ভ্রমণকারীদের উপযোগী বিভিন্ন ধরনের রুম ও কটেজ রয়েছে। তবে নির্দিষ্ট রিসোর্টের ধারণক্ষমতা, অতিরিক্ত বেড এবং শিশুদের থাকার নিয়ম বুকিংয়ের আগে নিশ্চিত করা প্রয়োজন।
৫. সাজেক ভ্যালিতে ভ্রমণের আগে কী কী যাচাই করা উচিত?
ভ্রমণের আগে রিসোর্টের বুকিং নিশ্চিত করা, যাতায়াতের ব্যবস্থা ঠিক করা, বর্তমান আবহাওয়া ও সড়কের অবস্থা জানা এবং স্থানীয় প্রশাসনের ভ্রমণসংক্রান্ত নির্দেশনা অনুসরণ করা জরুরি।
৬. সাজেক ভ্যালি ভ্রমণের আগে রিসোর্টের ভাড়া যাচাই করা কেন জরুরি?
রিসোর্টের ভাড়া মৌসুম, ছুটির দিন, রুমের ধরন এবং পর্যটকের চাহিদা অনুযায়ী পরিবর্তিত হতে পারে। তাই অনলাইনে পাওয়া পুরোনো ভাড়ার ওপর নির্ভর না করে বুকিংয়ের আগে বর্তমান মূল্য নিশ্চিত করা উচিত।
ছবিটি তুলেছেনঃ Tasnova Jannat Nipa
বিঃদ্রঃ রিসোর্টের ফোন নাম্বার ইন্টারনেট থেকে সংগ্রহ করা এবং অনেক ক্ষেত্রে নাম্বারগুলোর সঠিকতা যাচাই করা আমাদের পক্ষে সম্ভবও হয়ে ওঠে না। তাই কেউ যদি কোন ফোন নাম্বারে যোগাযোগ করতে ব্যর্থ হোন, তাহলে কমেন্ট করে আমাদেরকে বিষয়টি অবহিত করুন। এতে করে আমরা নাম্বারটি সংশোধন করতে পারব।
ছবিঃ ম্যাডভেঞ্চার রিসোর্ট










